,

চিনের উত্তর সীমান্তে হাজির ভারতীয় সেনা, অস্বস্তি বাড়ছে বেজিং-এর

 

আন্তর্জাতিক ডেস্ক : বেজিং-এর অস্বস্তি ফের বাড়াল নয়াদিল্লি। চিনের উত্তর সীমান্তে সেনা পাঠিয়ে মঙ্গোলিয়ার সঙ্গে সামরিক মহড়া শুরু করল ভারত। মঙ্গোলিয়ার তিন দিকেই চিন। উত্তরে রাশিয়া। সামরিক দিক থেকে চিনের উপরেই বেশি করে নির্ভরশীল হওয়ার কথা এমন একটি দেশের। তার বদলে এমন একটি দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া দিচ্ছে মঙ্গোলিয়া, যা শি চিনফিং-এর কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য।

image
এমন একটা সময়ে মঙ্গোলিয়ার সঙ্গে সামরিক মহড়া শুরু করল ভারত, যখন বেশ কয়েকটি ইস্যুতে মতানৈক্যের জেরে চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ উত্তপ্ত। দক্ষিণ চিন সাগরে চিনের কৃত্রিম দ্বীপ তৈরি করার বিরোধিতা করেছে ভারত। আন্দামান সাগরে লুকিয়ে হানা দিয়েছে চিনা সাবমেরিন। ভারতের নৌসেনাও ঘাঁটি গেড়েছে দক্ষিণ চিন সাগরকে ঘিরে থাকা বিভিন্ন দেশের উপকূলে। তার মধ্যেই জঙ্গি মাসুদ আজহারকে নিয়ে দু’দেশের সম্পর্কে তিক্ততা আরও বেড়েছে। জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ভারতীয় প্রস্তাব চিন ভেটো দিয়ে আটকে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত।

 
এমন উত্তপ্ত সময়ে ভারতীয় সেনাবাহিনীর একটি প্লেটুন হাজির হয়ে গেল মঙ্গোলিয়ায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ এবং অন্য নানা ধরনের জঙ্গি কার্যকলাপের মোকাবিলা কী ভাবে করতে হয়, ভারতীয় বাহিনী মঙ্গোলিয়ার সেনাকে তার প্রশিক্ষণ দেবে। বিভিন্ন সামরিক বিষয়ে ভারতীয় সেনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হবে মঙ্গোলিয়ার সঙ্গে।

 
ভারত-মঙ্গোলিয়া সামরিক মহড়া এই প্রথম নয়। এর আগেও ১০ বার এই দুই দেশের সেনা যৌথ মহড়ায় অংশ নিয়েছে। কিন্তু মঙ্গোলিয়ার অবস্থান এমন একটি জায়গায়, যে ভারতের সঙ্গে এমন নিবিড় সামরিক সম্পর্কের বদলে চিনের সঙ্গে তাদের সখ্য বেশি হওয়াই স্বাভাবিক। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অন্তত তাই মনে করেন। মঙ্গোলিয়ার দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সীমান্ত জুড়ে চিনের অবস্থান। তেমন একটি দেশ চিন-ভারত সম্পর্কের তিক্ততাকে অগ্রাহ্য করে ভারতের সঙ্গে মহড়া দেওয়া শুরু করায়, বেজিং বেশ বিরক্ত। চিনের উত্তর সীমান্তে অবস্থিত মঙ্গোলিয়ায় ভারতীয় সেনার যখন তখন আনাগোনা যথেষ্ট মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পিপলস লিবারেশন আর্মির কাছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা