,

স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় গাম ডিজিস

Breast-Cancer-MuktoMonchoনিউজ ডেস্ক : যে নারীরা মেনোপজে উপনীত হয়েছেন, সাম্প্রতিক এক গবেষণা তাদের জন্যে সতর্কবার্তা দিচ্ছে। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব বাফালোর প্রফেসর জো ফ্রিউডেনহেইম এবং তার সহকর্মীদের দল সংশ্লিষ্ট গবেষণা পরিচালনা করেন। তারা বলেন, মেনোপজে উপনীত হওয়া যে নারীদের মুখে গাম ডিজিস রয়েছে, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকির মাত্রা অনেক। মুখে ব্যাকটেরিয়ার আক্রমণে এ সমস্যার সৃষ্টি হয়। একে পেরিওডোন্টাল ডিজিসও বলা হয়। পেরিওডোন্টাল ডিজিস এমন এক সমস্যা যা হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের সঙ্গে যুক্ত। আমেরিকার ওমেনস হেলথ ইনিশিয়েটিভ অবজারভেশনাল স্টাডি থেকে মেনোপজে উপনীয় হওয়া ৭৩ হাজার ৭৩৭ জন নারীর তথ্য নেওয়া হয়। এদের কারোরই অতীতে স্তন ক্যান্সার ছিল না। পরবর্তীতে এদের ২৬.১ শতাংশের পেরিওডোন্টাল ডিজিস দেখা দেয়। প্রায় ৬ বছর ৭ মাসের মধ্যে ২ হাজার ১২৪ জন নারীর স্তন ক্যান্সার ধরা পড়ে। গবেষকরা বলেন, যাদের মুখে গাম ডিজিস দেখা দেয় এবং চিকিৎসা নেওয়া হয় না তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অন্যদের চেয়ে ১৪ শতাংশ বেশি থাকে। ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমার্কারস অ্যান্ড প্রিভেনশন জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা