বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রকৃত মুসলমান সেই, যার হাত থেকে অন্যরা নিরাপদে থাকে’

আমিন ইকবাল : দেশজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। একের পর এক হত্যাকা-ের ঘটনায় নিরাপত্তাহীনতায় নাগরিক সমাজ। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন যেন থামছেই না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ‘দেশের মানুষ শান্তিতে আছে, নিরাপদে আছে।’ কিন্তু বাস্তবিক অর্থে কতটুকু শান্তিতে আছে মানুষ?

মানুষ জন্মগতভাবে শান্তিপ্রিয়। সৃষ্টির শুরু থেকে যুগে যুগে অনেকেই শান্তি প্রতিষ্ঠার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, কিন্তু তাদের সেসব প্রচেষ্টা মানবজীবনের সব ক্ষেত্রে বিস্তৃত ছিল না। যেমনটি ছিল হজরত রাসুলুল্লাহর সা. শান্তি মিশন। তিনি মানুষের সামগ্রিক জীবনের প্রতিটি ধাপে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সে চিন্তায় কর্মপদ্ধতি প্রদান করে গেছেন। সমকালীন মানুষসহ কিয়ামত অবধি আগত মানুষকে তিনি দিয়ে গেছেন কাক্সিক্ষত শান্তির সন্ধান। মানুষের সামনে উন্মোচিত করেছেন ইহলৌকিক ও পারলৌকিক শান্তির আলোকিত দিগন্ত। মানবজীবনে যেসব পথে অশান্তি আসতে পারে, তিনি সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ‘অত্যাচার কেয়ামত দিবসে (অত্যাচারীর জন্য) অন্ধকার হয়ে দাঁড়াবে।’

তিনি আরো বলেন, প্রকৃত মুসলমান সেই, যার মুখ ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা তোমাদের ওপর আল্লাহর নিয়ামত স্মরণ কর। যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা হেদায়াতপ্রাপ্ত হও। [আলে ইমরান : ১০৩] এ আয়াতে আল্লাহতায়ালার রজ্জু বলতে কোরআন-সুন্নাহ তথা আল্লাহর দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। সেই ইসলামকে বাস্তব জীবনে কার্যকর করার মাধ্যমে সব ধরনের গোমরাহীর থেকে নিজেদের রক্ষা করে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করে ভাই ভাই হিসেবে থাকার কথা বলা হয়েছে। অতএব, প্রতিটি মানুষ ইসলামের এই বিধান ও আদর্শ মেনে নিয়ে সে অনুযায়ী কাজ করলে অবশ্যই শান্তি বিরাজ করবে দেশ ও সমাজে। আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে ও বাহিরে শান্তি প্রতিষ্ঠা করুন। আমিন।

34353

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান