,

যে কারণে ‘বসগিরি’-তে থাকছেন না অপু

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বসগিরি শিরোনামের একটি চলচ্চিত্রে জুটিবদ্ধ হওয়ার কথা ছিল দুজনের। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন শাকিব-অপু। কিন্তু হঠাৎ করেই এ চলচ্চিত্রে থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী অপু।

18697-opu_bisswasবসগিরি চলচ্চিত্রে নতুনরূপে পর্দায় আসার কথা ছিল অপু বিশ্বাসের। তবে তার সরে যাওয়াতে থেমে থাকছে না এই চলচ্চিত্রের কাজ। আগামী ৫ মে থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন এই চলচ্চিত্রের নির্মাতা শামীম আহমেদ রনি। পাশাপাশি তিনি জানিয়েছেন অপুর সরে দাঁড়ানোর কারণ।

এ প্রসঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘আমাদের সম্পর্কটা নায়িকা-পরিচালকের না, সম্পর্কটা ভাই-বোনের। আমার কোনো ভুল পেলে তিনি যেমন আমাকে শাসন করেন তেমনি স্নেহও করেন, ভালোওবাসেন। আমার দ্বিতীয় চলচ্চিত্র বসগিরি’র জন্য গত বছর তাকে চুক্তিবদ্ধও করেছিলাম। দিকে (অপু) নিয়ে আমাদের অনেক পরিকল্পনাও ছিল।দিকে দর্শকদের সামনে নতুন লুকে আনব, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার।দিদিও এ চ্যালেঞ্জ নিয়েছিলেন। এ জন্য কঠোর পরিশ্রমও শুরু করেছিলেন তিনি।’

তিনি আরো বলেন, ‘আসলে আমরা সময়ের ফাঁদে আটকা পড়ে গেলাম। শাকিব ভাই হঠাৎ শুটিং শিডিউল এগিয়ে আনাতে দিদি পড়ে গেলেন জটিলতায়। তাই আমাকে ডেকে নিয়ে তিনি বললেন, ‘চলচ্চিত্রটিতে আমাকে রেখ না ভাই। কারণ এত অল্প সময়ে নিজেকে নতুনরূপে নিয়ে আসতে পারব না।ভালো একটি কাজের স্বার্থেই অন্য কাউকে নিয়ে কাজটি শুরু কর।’ কারণ এত অল্প সময়ে বদলে ফেলা সম্ভব না নিজেকে। ওদিকে শুটিংও পেছানো সম্ভব না। এই চলচ্চিত্রের কাজ যাতে নষ্ট না হয় শুধু এজন্য দিদি চলচ্চিত্রটি ছেড়ে দিয়েছেন। দিদির সিদ্ধান্তে আমি সত্যি কষ্ট পেয়েছি কিন্তু উনার প্রতি আমার সম্মান অনেকগুণে বেড়ে গেছে। কারণ শুধু দর্শককের কাছে করা প্রতিজ্ঞা রাখতেই চলচ্চিত্রটি উনি ছেড়ে দিলেন। সত্যি শিল্পীদের কমিটমেন্ট এমনটাই তো হওয়া উচিৎ।’

খুব শিগগিরই অপুকে নিয়ে নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার আশা ব্যক্ত করেছেন নির্মাতা। শাকিব ছাড়াও বসগিরিতে আরও অভিনয় করবেন, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, মাজনুন মিজান, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা