,

রওশনকে সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা এরশাদের

 

নিজস্ব প্রতিবেদক : আপন ভাইকে কো-চেয়ারম্যান ঘোষণা করার তিন মাসের মাথায় এবার স্ত্রী ও সংসদে বিরোধী দলের নেত্রী রওশন এরশাকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচরায় এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।এসময় তিনি বলেন, ‘আজ থেকে জাতীয় পার্টিতে কোনো ভেদাভেদ নেই। নির্ধারিত সময়েই দলের কাউন্সিল হবে। এই কাউন্সিল ভণ্ডুল করার অনেক ষড়যন্ত্র হয়েছে।’

 

2016_01_18_17_24_08_cHByVaExaQEQKgEOt7vHeB1mOGJzod_original

তিনি বলেন, ‘আমার মৃত্যুর পর রওশন দলের দায়িত্ব নিলে আমি খুশি হবো।’এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ। প্রায় ৩০ মিনিটের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় দুজনের মধ্যে। ওই বৈঠকের একদিন পরই রওশনকে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলো।এরশাদের এ ঘোষণার পর রাত সাড়ে ৮টায় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।তিনি জানান, প্রেসিডিয়ামের অভিমতের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা অবিলম্বে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা