,

‘ইউপি নির্বাচন শুধু প্রশ্নবিদ্ধই নয়, গুলিবিদ্ধও’ : ড. তোফায়েল আহমেদ

 

নিজস্ব প্রতিবেদক : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অনিয়মের নানা চিত্র তুলে ধরে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, এই নির্বাচন শুধু প্রশ্নবিদ্ধই নয়, গুলিবিদ্ধও।বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রশ্নবিদ্ধ নির্বাচন ও স্থানীয় শাসন ব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

UP1

তোফায়েল আহমেদ বলেন, ইউপি নির্বাচনে এ পর্যন্ত প্রাণনাশের হাফ সেঞ্চুরি হয়েছে। আহত হয়েছেন প্রায় চার হাজার মানুষ। তাই এই নির্বাচন প্রশ্নবিদ্ধই নয়, গুলিবিদ্ধও।তিনি বলেন, আমরা তো বলনেওয়ালা। যারা দেখনাওয়ালা, শোনাউল্লাহ অর্থা‍ৎ যারা শুনবেন, দেখবেন, তারা কিছু করছেন না। জাতীয় নির্বাচন যেমনই হোক আগে ইউপি নির্বাচন ছিল উৎসবমুখর। কিন্তু এবার তা নেই।

 

এজন্য কেবল নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করলে হবে না উল্লেখ করে স্থানীয় এই সরকার বিশেষজ্ঞ বলেন, ইসি’র অনেক শক্তি আছে। কিন্তু তা ব্যবহারের নজির নেই। আর তা ইসি চাইলেও পারবে না, যদি সরকার সহায়তা না করে। তাই ইসি যতোই শক্তিশালী হোক, সরকার সহায়তা না করলে ভালো নির্বাচন করতে পারবে না। তাই সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এজন্য শুধু ইসিকে বললে হবে না, সরকারকেও বলতে হবে।

 

সভায় তোফায়েল আহমেদ নির্বাচনে প্রযুক্তির সহায়তা নেওয়ার প্রতিও জোর দেন। তিনি বলেন, বর্তমান কমিশন প্রযুক্তির সহায়তা নিতে চায় না। কিন্তু ভোটকেন্দ্রে সিসি টিভি থাকলে সহিংসতা অনিয়মকারীকে সহজে চিহ্নিত করা যাবে। এছাড়া ই-মেইল, মোবাইলে অভিযোগ দায়েরের ব্যবস্থা করলে অনেকেই নির্ভয়ে অভিযোগ দেওয়ার সুযোগ পাবেন।

 

তোফায়েল আহমেদ বলেন, এভাবে যদি চলতে থাকে তবে এদেশে রাজনীতি ও গণতন্ত্রের কোনো ভবিষ্য‍ৎ নেই। এখন রাজনীতির সঙ্গে ব্যবসার যোগাযোগ এমন পর্যায়ে পৌঁছেছে, যে আলাদা করা যায় না।গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়ক মহসিন আলীর সঞ্চলনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক এমএম আকাশ, ব্রতীর চিফ এক্সিকিউটিভ অফিসার শারমীন মুরশিদ, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. আব্দুল আলিম, স্টেপসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার প্রমুখ।প্রসঙ্গত, সারাদেশে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তিনটি ধাপের নির্বাচন শেষ হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপে, ২৮ মে পঞ্চম ধাপে এবং ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা