,

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের ঐতিহাসিক সম্মেলন

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ায় আগামী মাসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। ৬ মে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রায় ৪০ বছরের ইতিহাসে এটিই ক্ষমতাসীন দলের প্রথম সম্মেলন। একই সঙ্গে বর্তমান উত্তর কোরীয় নেতা কিম জং-উনেরও প্রথম সম্মেলন এটি।বিবিসি জানিয়েছে, পশ্চিমা বিশ্ব এ সম্মেলনের ওপর গভীরভাবে নজর রাখবে। সম্মেলনে দলটির নীতির কোনো পরিবর্তন হতে পারে। একই সঙ্গে দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচি বিষয়েও কোনো ঘোষণা দেওয়া হতে পারে।

533000500c6ab-19

জানা গেছে, সর্বশেষ ১৯৮০ সালে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর পর জন্মগ্রহণ করেন বর্তমানে দেশটির নেতা কিম জং-উন। চার দিনের ওই সম্মেলনে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে উনের বাবা কিম জন-ইলের নাম ঘোষণা করেন তাঁর দাদা কিম ইল-সাং।বিশেষজ্ঞদের ধারণা, পঞ্চম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। কারণ, বড় কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় উপলক্ষে দেশটির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।চলতি বছর জানুয়ারিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর দেশটির ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে