,

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, স্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠনগুলোকে এ বিষয়ে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।দেশে প্রথমবারের মতো পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

13910

 

নিরাপদ কর্মপরিবেশ, সমৃদ্ধির পথে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশে ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ পালিত হচ্ছে।বর্তমান বিশ্ব তীব্র প্রতিযোগিতাপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, এ প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের কর্মস্থলে উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উদ্যাপন এক অন্যতম মাইলফলক।

 

আবদুল হামিদ বলেন, আমাদের রপ্তানি বাণিজ্য আজ বিশ্বব্যাপী। রপ্তানি বাণিজ্যের বাজার ধরে রাখার পাশাপাশি আরো সম্প্রসারণের জন্য উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভের অব্যবহিত পর ১৯৭২ সালের ২২ জুন বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও’র সদস্যপদ লাভ করে।রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর পরই তৎকালীন প্রেক্ষাপটে তিনি সকল কলকারখানা জাতীয়করণ করেন এবং বাংলার শ্রমজীবী মানুষের মর্যাদা নিশ্চিত করেন। শ্রমজীবী মানুষের মর্যাদা প্রদানে বঙ্গবন্ধুর দৃঢ় প্রত্যয় থেকেই তাদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সুস্পষ্ট হয়। বর্তমান সরকার বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে সামনে রেখেই দেশের সকল শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

 

কর্মক্ষেত্রে স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা সুবিধা প্রতিটি শ্রমিকের ন্যায়সংগত অধিকার উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ শুধুমাত্র শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এ বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তি।’তিনি ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উদ্যাপনের সফলতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা