,

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৪

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে ইট বোঝাই একটি ট্রাক সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছে। নিহতদের তিনজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। এতে গুরুতর আহত হয়েছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বধূপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

2016_04_27_18_10_07_oHhWX4fqq5MrFXnQgQnB9SX9ah4ePq_original

নিহতরা হলেন- অটোরিকশা আরোহী রতন বণিক (৫০), জসিম উদ্দিন (৩৫), পিয়ারু (২৬) এবং চালক মো. ইলিয়াছ (২৬)। গুরুতর আহত রাউজান পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ইলিয়াজ হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বাংলামেইলকে বলেন, ‘ট্রাকটি ইট বোঝাই করে কাপ্তাই থেকে রাউজানের দিকে অপরদিকে অটোরিকশাটি রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল।’ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেলে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা