,

আরো কয়েকদিন চলবে তাপপ্রবাহ

Untitled-4-8নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে গত কয়েকদিন ধরে অনুভূত হচ্ছে অস্বাভাবিক গরম। সূর্যের কিরণ বেশি হওয়ায় দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে বুধবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টাতেও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৩ শতাংশ। যা আগের দিনের থেকে ৩ শতাংশ কম। গত কয়েক দিনের মতো বুধবারও দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বাতাস বইছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোণায় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, পাবনা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা