,

জামিন নামঞ্জুর, শফিক রেহমানকে কারাগারে প্রেরণ

shafiq-rehmanনিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ নিয়েছেন আদালত।

একই সঙ্গে আদালত তার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ, চিকিৎসা ও কারাগারে ডিভিশন প্রাপ্তির বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এছাড়া আদালত শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানকে শফিক রেহমানের সঙ্গে আদালতের হাজতখানায় ১৫ মিনিটের জন্য দেখা করার অনুমতি দেন।

এর আগে দুদফায় ১০ দিনের রিমান্ড শেষে শফিক রেহমানকে আদালতে হাজির করা হয়। আজ পুলিশের পক্ষ থেকে নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয়নি।

তবে শফিক রেহমানের আইনজীবীরা তার জামিন ছাড়াও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করেন।

পরে শফিক রেহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, আদালত শফিক রেহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কারাবিধি অনুযায়ী তাকে ডিভশন ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দুদফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে