বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে হত্যাকা-ে আইএস জড়িত, মনে করছেন বার্নিকাট (ভিডিও)

url62-400x195মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশের হত্যাকা- ও সন্ত্রাস মোকাবেলায় সকলের মিলিত শক্তি ও প্রচেষ্টা প্রয়োজন। পুলিশের একার পক্ষে সন্ত্রাস রোধ করা সম্ভব না। বাংলাদেশে সন্ত্রাস রোধে তার সরকার সবধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে তিনি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বার্নিকাট বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন।
এ বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের কাছে সন্ত্রাস রোধে সহায়তা চাওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দাদের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলে জানিয়েছেন বার্নিকাট। এছাড়া যুক্তরাষ্ট্রে সম্প্রতি বাংলাদেশি দম্পতি খুনের বিচার যাতে হয় সে ব্যবস্থা নেয়ারও অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত এধরনের সন্ত্রাসের সঙ্গে আইএস জড়িত এবং এধরনের সন্ত্রাসী ঘটনা একের পর ঘটে যাচ্ছে জানালেও তাকে আমরা বলেছি এধরনের সন্ত্রাসের সঙ্গে দেশি সন্ত্রাসীরা জড়িত। বাংলাদেশে সন্ত্রাসীদের সঙ্গে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সম্পর্ক তৈরি হয়নি বলেও স্বরাষ্ট্রমন্ত্রী বার্নিকাটকে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস রোধে ইতিমধ্যে যে দিক নির্দেশনা দিয়েছেন সে ব্যাপারেও বার্নিকাটকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সন্ত্রাস সম্পর্কে কোনো তথ্য থাকলে সে সম্পর্কে বার্নিকাটকে জানাতে বলেন আসাদুজ্জামান খান কামাল।
বার্নিকাট বলেন, বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকা- কখনোই মেনে নেয়া যায় না। প্রতিটি হত্যাকা-ের বিচার জরুরি। হত্যা মারাত্মক অপরাধ। কে স্রষ্টাকে বিশ্বাস করে কি করে না সেটা বড় কথা নয়। কথা হচ্ছে হত্যা হত্যাই। এটা জঘন্য অপরাধ এবং এটা থামানো উচিত। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বাহিনীকে এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের প্রচেষ্টায় তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, এ প্রচেষ্টা কারো একার পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে একত্রে এধরনের হত্যাকা-ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, নিহত জুলহাজ ও তনয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তাদের পরিবারের জন্যে আমাদের দূতাবাসে কর্মরতদের পরিবারও গভীর শোকাহত।

https://www.youtube.com/watch?v=SYszrVvJZDM

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান