,

কসবা থানার এসআই বেলালের শিকার সিএনজি চালক সুমন

P1030484নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার এসআই বেলালের শিকার এবার সিএনজি চালক সুমন (১৯)। জানা যায়, গত ২৪ এপ্রিল ২০১৬ইং নম্বরবিহীন ১টি সিএনজি সন্দেহ হলে সুমনসহ আরো বেশ কয়েকজন মিলিত হয়ে চালকসহ গাড়িটি কসবা থানায় গিয়ে এসআই বেলালের কাছে বললে, তিনি চালক সহ সিএনজি চালিত অটো রিক্সাটি আটক করেন। কিন্তু ঘন্টা ২’র মধ্যেই ঘটনা অন্যদিকে মােড় নেয়। এসআই বেলাল সুমনকে থানায় আসার কথা বলে, আধা ঘন্টা পর সুমন থানায় গেলে তাকে আটক করে এসআই বেলাল। রাতে চুরি অপরাধে সুমনকে লাটি, বেল্ট ও অন্যান্য বিভিন্ন জিনিস দিয়ে সুমনকে নির্মমভাবে পিটায় এসআই বেলাল। যা অমানবিক। সুমন চোর হলেও এভাবে রক্তাক্ত জখম করা একজন পুলিশের কাজ হতে পারে না। যারা চোর তারা হল স্বাক্ষী আর সুমনকে চোর সাজিয়ে ২৫ এপ্রিল আদালতে সোর্পদ করলে পরে জেল হাজতে প্রেরণ করে। যার মালানং-৩০/ তাং-২৫.০৪.২০১৬ইং। ২৬ এপ্রিল সুমনকে বিজ্ঞ আদালত সুমনকে জামিন মঞ্জুর করে। ২৭ এপ্রিল সকালে সুমন জেল থেকে ছাড়া পাওয়ার পর জানা যায় এই লোহমূর্ষক কাহিনী। সুমন কসবার জগতপুর গ্রামের তালতলা এলাকার আঃ বাসারের পুত্র।

এ বিষয়ে সুমনের স্বজনরা জানান, এসআই বেলালের বিরুদ্ধে ব্রহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে মামলা দায়ের করবেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। এসআই বেলালের কাছে বিষয়টি জানার জন্য ফোন দিলে তিনি রিসিভ করেন নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা