,

৮৭ দিনের ছোট-বড় যমজ বোন!

113773_141যমজ বোন বলতে আমরা সাধারণত বুঝি দু’জনেই একই রকম দেখতে আর দু’জনের জন্মের মধ্যে ব্যবধান খুব কম। কয়েক মিনিট মাত্র। কিন্তু কখনও শুনেছেন কি যমজের মধ্যে বয়সের ফারাক ৮৭ দিনের? এমনই একটি ঘটনা স্থান করে নিয়েছে গিনেজ বুক অব রেকর্ডসে।

যমজ শব্দটা খুব অবাক করা কিছু নয়। প্রতিদিনই কোথাও না কোথাও যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু অ্যামি আর কেটির জন্ম বৃত্তান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এমন যমজ সন্তানের জন্ম এর আগে কোনও মা দেননি। তাই তো আইরিস এই দুই বোনের নাম উঠে গেছে গিনেস বুক অব ওয়ার্ল্ডে। কিন্তু কী এমন কাণ্ড ঘটেছে এদের জন্মে?

শুরু থেকেই মারিয়া জানতেন তার গর্ভে রয়েছে যমজ সন্তান। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের চার মাসেই আগেই মারিয়ার প্রসববেদনা শুরু হয়ে যায়। চিকিৎসকরা জানিয়ে দেন এই পরিস্থিতিতে শিশুদের জন্ম দিলেও বাঁচানো প্রায় অসম্ভব। কিন্তু মারিয়ার মনের জোর এই অসম্ভবকে সম্ভব করে। জন্ম হয় অ্যামির। প্রি-মেচিওর হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে ইনটেন্সিভ কেয়ারে রাখা হয়। অবাক করা ঘটনা ঘটে এরপর। পেটের মধ্যে দ্বিতীয় সন্তান থাকা সত্ত্বেও মারিয়ার জন্ম দেওয়ার সব লক্ষণ বন্ধ হয়ে যায়। ডাক্তাররা কৃত্রিমভাবে প্রসববেদনার অনেক চেষ্টা করলেও কোনওমতেই তা আর সম্ভব হয় না।

দ্বিতীয় সন্তানের বাঁচার সম্ভাবনা ডাক্তাররা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু হার মানতে রাজি ছিলেন না মারিয়া। হার মানতেও হয়নি। ৮৭ দিন পর নির্দিষ্ট সময়ে সুস্থভাবে জন্ম হয় মারিয়ার দ্বিতীয় সন্তান কেটির। এই আশ্চর্য ঘটনায় অবাক হয়ে চিকিৎসকরা এই যমজ বোনের নাম দেন ‘মিরাকল বেবিজ’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা