,

নাশকতার মামলায় খালেদা জিয়ার পরবর্তী শুনানি ৫ জুন

113788_181নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতার ঘটনায় করা মামলায় সময় চেয়ে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ জুন ধার্য করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এক নম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ তারিখ ধার্য করেন। আবেদনে কারণ হিসেবে খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করা হয়।

খালেদা জিয়ার সময় আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি একজন নারী। হাতে ও পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাঁর চোখেরও সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। হার্টেও সমস্যা রয়েছে। এ কারণে তিনি আজ আদালতে হাজির হতে পারেননি। তাই তাঁর সময় আবেদন মঞ্জুর করা হোক।

এর আগে ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া। এ মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এই আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা