,

মানুষের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হোন : ফখরুল

fakhrul-mirza_11196_1461744931নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ নির্যাতিত-নিপীড়িত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের অধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ভোটার বিহীন সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। দেশে খুন-গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মহোৎসব চলছে, কারোরই আজ নিরাপত্তা নেই।

তিনি বলেন, দেশের মানুষের কোনো অধিকার নেই, শ্রমিকরা ন্যায্য অধিকার পায় না। শ্রমিকসহ দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনে এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস।

আগামী ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে এই যৌথসভার আয়োজন করা হয়।

এসময় উপিস্থত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা