,

সরকারের একার পক্ষে হত্যাকাণ্ড রোধ করা সম্ভব নয় : বার্নিকাট

marsh_bloom_benicat_11183_1461740367নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার ও পুলিশের একার পক্ষে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা দিতে চায় বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ সব মন্তব্য করেন বার্নিকাট।

গত সোমবার সন্ধ্যায়  রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ ঘটনার পর ওইদিন রাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্নিকাট। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খুনীদের গ্রেফতারের আহ্বান জানান। এর দুদিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, মঙ্গলবার এক টুইটবার্তায় কলাবাগানের জোড়া খুনের ঘটনার দায় জঙ্গি সংগঠন আল -কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা আনসার আল ইসলাম স্বীকার করেছে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সংগঠনটির মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফের নামে এই করে টুইটে বলা হয়, আনসার আল ইসলামের দুঃসাহসী মুজাহিদিনরা বাংলাদেশের সমকামিতা প্রসারের পথিকৃত, সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’ এর পরিচালক জুলহাস মান্নান ও তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে