,

‘কলা বাগানের জোড়া খুন বিচ্ছিন্ন ঘটনা’

11666_ddনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ ডিএমপিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দিয়ে বলেন, হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে। তারা জঙ্গিদের হাতে খুন হয়েছেন, নাকি আর্থিক কোনো বিষয়ের কারণ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকা-ের গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগির ঘটনার রহস্য উদঘাটন হবে। আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’-এর হত্যার দায় স্বীকার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের যত ঘটনা ঘটে, তার দুই-এক ঘণ্টার মধ্যে বিদেশ থেকে এ নিয়ে দায় স্বীকারের কথা বলা হয়। এর যৌক্তিকতা এবং বাস্তবতা কতটুকু, তা ভেবে দেখা দরকার। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দৃর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেন মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড এর কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে। জুলহাজ সমকামীদের অধিকার বিষয়ক ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা