,

জেনে নিন আলুর খোসার দারুন সব পুষ্টিগুন!

18643-boroস্বাস্থ্য ডেস্ক : আলু বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত একটি নাম। আর কিছু থাকুক বা না থাকুক, বাংলাদেশের প্রতিটি রান্নাঘরে আলুকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। আর কেনইবা না? খুব জলদি পেট ভরিয়ে দেওয়ার সাথে সাথে ভাতের পরিপূরক এই খাবারটি খুজ সহজেই পূরণ করে মানব দেহের দরকারী অনেক পুষ্টি চাহিদাকেও। তবে কেবল কি আলুই এত উপকারি? আলুর যে খোসাগুলো ময়লার ঝুড়িতে ফেলে দিচ্ছেন আপনি, সেগুলো কি একেবারেই ফেলনা? বিশ্বাস হচ্ছেনা? তাহলে চলুন দেখে নিই বিশেষজ্ঞদের কথাগুলোকে এক নজরে।

১. পটাশিয়াম: যেটি কিনা আপনার শরীরের পটাশিয়ামের পরিমাণ বাড়িয়ে তুলে খাদ্য হজমে ও খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি আহরণে সাহায্য করে। এছাড়াও পটাশিয়াম আপনার শরীরের মাংসপেশীগুলোকেও আরো সাবলীলভাবে নাড়তে সাহায্য করবে।

২. লৌহ: লোহা বা আয়রনের ঘাটতিতে ভোগেন না এমন খুব কম মানুষকেই পাওয়া যায় বাংলাদেশে। বিশেষ করে প্রতিটি নারীর শরীরেই থাকে আয়রনের যথেষ্ট অভাব। আর চারটি আলুর খোসাতেই প্রায় ৪.৯ মিলিগ্রাম আয়রন পাবেন আপনি। যেটি আপনার শরীর ও শরীরে রক্ত উত্পাদনের ক্ষমতা বাড়িয়ে তুলবে কাঙ্ক্ষিত হারে।

৩. নিয়াসিন: নিয়াসিন বা বি৩ ভিটামিন পেতেও আপনাকে সাহায্য করবে আলুর খোসা। এটির কাজ অনেকটাই পটাশিয়ামের মতন। খাবারকে ভেঙে সেটা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করা। এছাড়াও নতুন নতুন কোষ তৈরিতেও নিয়াসিন সাহায্য করে মানবদেহকে।

৪. অন্যান্য…

এছাড়াও আলুর খোসায় নানারকম উপাদান পাবেন আপনি যেগুলোর ভেতরে ভিটামিন সি, আঁশসহ নানারকম উপকারি উপাদান মজুদ থাকবে। শুনলে অবাক হবেন যে, প্রতিটি আলুর খোসায় ২ আউন্স করে আঁশ পাবেন আপনি। এছাড়াও সাথে রক্তচাপ নিয়ন্ত্রণ ও হজমে সাহায্য করার ব্যাপারটা তো আছেই। তবে এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যাতে করে রান্নাটি খুব বেশি মাখন ও মশলা দিয়ে তৈরি না হয়। এর বদলে চেষ্টা করুন বাড়তি মশলাহীন আলুর খোসা গ্রহন করতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে