,

‘বসগিরি’তে থাকছেন না অপু

02-বিনোদন প্রতিবেদক : প্রায় দেড় মাস আড়ালে থাকার পর সামনে এলেন অপু বিশ্বাস। লম্বা সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছিল না। অবশেষে অপু দিলেন নতুন খবর। জানালেন, বসগিরি ছবিতে অভিনয় করছেন না তিনি। এই ছবিতে চরিত্রের প্রয়োজনে যে নতুনরূপে আসতে চেয়েছিলেন, অল্প সময়ের মধ্যে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেননি তিনি। তাই ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন এই অভিনেত্রী।

আগামী ৫ মে থেকে শামীম আহমেদ রনির বসগিরি ছবির শুটিং শুরুর কথা। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু—এমন কথাই ছিল। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার অপু নীরবতা ভেঙে মুঠোফোনে প্রথম আলোকে বললেন, ‘সত্যিকার অর্থে আমি দর্শকদের ধোঁকা দিতে চাইনি। চরিত্রটির জন্য শরীরের ওজন আরও কমাতে হবে। সব দিক দিয়ে নিজেকে প্রস্তুত করতে আরও দু-তিন মাস সময় লাগবে। ছবির শুটিংয়ের সবকিছু এখন প্রস্তুত। শুধু আমার জন্য এত দীর্ঘ সময় শুটিং পিছিয়ে যাক, আমি তা চাইনি। তাই নিজ থেকেই সরে দাঁড়াচ্ছি।’

এ ব্যাপারে রনি বলেন, ‘অপুর এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের চলচ্চিত্রে এ ধরনের চর্চা নেই।’ নতুন নায়িকার ব্যাপারে জানতে চাইলে পরিচালক বলেন, শিগগিরই নায়িকার নাম ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা