বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনকে সহজ করে তুলুন ৮ উপায়ে

18631-life-waysলাইফস্টাইল ডেস্ক : জীবন সহজ করার উপায় বিষয়ে মতামত চাইলে তা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জানাবে। সম্প্রতি এ বিষয়ে একটি ওয়েবসাইট জরিপ করেছে। তাতে উঠে এসেছে পাঠকের মতামতের ভিত্তিতে জীবন সহজ করার কিছু উপায়। এ লেখায় তুলে ধরা হলো তার মধ্যে নির্বাচিত কয়েকটি উপায়।

১. স্মার্টফোন থেকে বিরতি নিন
এখন অনেকেই প্রতিনিয়ত স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্রমাগত সামাজিক যোগাযোগমাধ্যমে, ইমেইল ও ক্ষুদেবার্তায় ব্যস্ত দিন কাটান। এছাড়া রয়েছে অনলাইনে গেমস ও সময় ব্যয় করার অন্যান্য উপকরণ। যদিও এটি মানুষকে ক্রমাগত ব্যস্ত রাখে, স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং জীবনকে জটিল করে তোলে। তাই স্মার্টফোন থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া হলে তা যথেষ্ট স্বস্তি দিতে পারে।

২. বিদেশ গমন
জীবনের নানা জটিলতায় যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে কয়েক বছরের জন্য বিদেশে যেতে পারেন। এটি আপনার অস্বস্তিকর চাকরি কিংবা বিরক্তিকর সম্পর্কের জটিলতাগুলো দূর করবে এবং জীবনকে নতুন করে উপভোগ করার সুযোগ তৈরি করে দেবে। এরপর আবার দেশে ফিরে এসে সবকিছু নতুন দৃষ্টিতে দেখতে পারবেন।

৩. বাড়ি পরিষ্কার করুন
নির্দিষ্ট সময় অন্তর আপনার বাড়ি ভালোভাবে পরিষ্কার করুন। পুরনো অপ্রয়োজনীয় জিনিসপত্র সব ফেলে দিন। অপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে আপনার মনকেও হালকা করার চেষ্টা করুন। অল্প জিনিসেই জীবনধারণের চেষ্টা করুন।

৪. সত্যিকার প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন
আপনার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা করুন। আপনার কাছে নিশ্চয়ই এমন বহু জিনিস রয়েছে, যার কোনো প্রয়োজনীয়তা নেই। এসব অপ্রয়োজনীয় জিনিস যেন আর না কেনা হয় সেজন্য সতর্ক হয়ে যান।

৫. সাইকেল চালান
সাইকেল আপনার বিভিন্নভাবে উপকার করতে পারে। সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো। এটি যেমন পরিবেশবান্ধব তেমন এর তেল খরচ, ইন্সুরেন্স, রোড পারমিট ইত্যাদিরও প্রয়োজন হয় না। এছাড়া সাইকেল চালালে আর্থিকভাবে যেমন সাশ্রয় হবে তেমন অন্যান্য পরিবহনের মুখাপেক্ষিও থাকতে হবে না।

৬. ‘না’ বলে দিন
না বলা প্রায়ই অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু নানা ঘটনার প্রেক্ষিতে না বলে দেওয়া কখনো কখনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এ কাজটি সহজ না হওয়ায় এজন্য অনুশীলন করা উচিত। বিষয়টি আয়ত্ব করতে পারলেই জীবন অনেকাংশে সহজ হয়ে যাবে।

৭. গোছালো হোন
আপনার কর্মস্থল কিংবা বাড়ি, সবখানেই জিনিসপত্র গুছিয়ে রাখুন। অগোছালো জিনিসপত্র আপনার মনের শান্তিও নষ্ট করবে। তাই গোছালো হয়ে উঠুন।

৮. ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন
উপভোগ করার জন্য বড় কোনো ঘটনার আশা করা বোকামি। তাই প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন। সূর্যাস্ত, শিশু ও পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটানো, সঙ্গীত শোনা, মজার খাবার ইত্যাদির মাধ্যমেও মুহূর্তগুলো উপভোগ্য করে তোলা যায়।

সুত্র: বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান