বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল করবে নরওয়ে, খুনি ব্রেইভিকের রায়ের বিরুদ্ধে ফের

 

 

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের গণহত্যাকারী অ্যানডার্স ব্রেইভিকের পক্ষে দেয়া মানবাধিকার বিষয়ক মামলার রায়ের সাথে একমত হতে পারছে না নরওয়ে সরকার। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে দেশটির বিচারমন্ত্রী এন্ডারস অ্যানান্ডসেন।এর আগে ২০ এপ্রিল নরওয়ের আদালত সরকারের বিরুদ্ধে দায়ের করা মানবাধিকার বিষয়ক মামলায় জিতেছিলেন ব্রেইভিক। তিনি ইউরোপীয়ন কনভেনশন অব হিউউম্যান রাইটসের তৃতীয় ধারা মোতাবেক নরওয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। বিচারে আদালত নরওয়ে সরকারকে আদেশ দিয়েছিল ব্রেইভিককে ৪০ হাজার মার্কিন ডলার (৩১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ টাকা) ক্ষতিপূরণ দিতে।

 

2016_04_26_21_32_04_Oh8BMJDBf0jjNcjxDMXTi6Q6dEmEP9_original

ব্রেইভিকের আইনজীবী ওয়েস্টিন স্টরবিক তখন ব্রেইভিকের নির্জন কারাবাস যাপন থেকে রেহাই দেয়ারও দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই দাবি নাকচ করে দেয় আদালত। এ বিষয়ে বিচারক হেলেন এন্ডেনাইস তার রায়ে বলেছিলেন, ‘এই অধিকারটি প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। এটি যে কেবল নাগরিকদের অধিকার তা নয়, বরং খুনি ও সন্ত্রাসীদের ক্ষেত্রেও এই অধিকার প্রযোজ্য হবে।’

 

উল্লেখ্য, ২০১১ সালে নরওয়ের রাজধানী অসলো শহরে এবং নিকটবর্তী ওথুয়া দ্বীপে ব্রেইভিকের হামলায় শিশুসহ ৭৭ জন মানুষ নিহত হয়। ২০১১ সালের ২২ জুন গ্রেপ্তারের পর সে হত্যার দায় স্বীকার করে নিয়েছিল। বিচারে তার যাবজ্জীবন নির্জন কারাবাস হয়। নরওয়ের আইনে সর্বোচ্চ সাঁজার মেয়াদ ২১ বছরের কারাদণ্ড। পাঁচ বছর কারাবাসের পর তিনি সরকারের বিরুদ্ধে অমানবিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের মামলা করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান