,

আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় খালি করার নির্দেশ ৩০ মে’র মধ্যে

 

 

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ভেঙে ফেলা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি। আগামী ৩০ মের মধ্যে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের এই ভবনটি খালি করতে হবে। আগামী জুন মাসে পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হবে।আজ মঙ্গলবার বিকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

aleague_110763

সৈয়দ আশরাফ বলেন, আগামী জুন মাসে ২৩, বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। দুই বছরের মধ্যে কাজ শেষ হবে।

তিনি বলেন, ৬ এপ্রিল দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জন্য নতুন ভবনের নকশা অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় কার্যালয়ে থাকা সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোকে আলাদা অফিস নিয়ে বর্তমান ভবনটি খালি করে দিতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বর্তমান ভবন খালি হওয়ার পর এটি ভাঙার কাজ শুরু হবে। রাজউক কর্তৃক অনুমোদিত নতুন ভবনের নকশা ও পাইলিংসহ সমূদয় কাজ সম্পন্ন করা হবে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাসে মূল ভবনের নির্মাণ কাজ শুরু করা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে