,

যুক্তরাষ্ট্র থেকে উচ্চক্ষমতাসম্পন্ন রকেট নিচ্ছে তুরস্ক

 

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি-সিরিয়া সীমান্তে জঙ্গি সংগঠন আইএস-বিরোধী যুদ্ধে মার্কিন রকেট ব্যবস্থাকে কাজে লাগাবে তুরস্ক। আর এ লক্ষ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিও স্বাক্ষর করেছে তুর্কি সরকার। চুক্তির আওতায় সিরিয়া সীমান্তে মার্কিন বহুমুখি রকেট লাঞ্চার মোতায়েন করবে তুরস্ক।তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু এক সাক্ষাৎকারে জানান, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের উচ্চক্ষতমাসম্পন্ন ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ (এইচএমআরএএস) মোতায়েন করা হবে সীমান্তে। তুর্কি সংবাদপত্র হেবেরতুর্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দায়েশকে (আইএস) যাতে আমরা আরো কার্যকরভাবে আঘাত করতে পারি তার জন্যই এ ব্যবস্থাটি আনা হচ্ছে।’

rocket-1416494252

 

তুরস্ক বর্তমানে আইএস-বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্য। তুর্কি ভূখণ্ডে আইএস ভয়াবহ কয়েকটি আঘাত হানার পর সিরিয়াতে সংগঠনটির ওপর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে তুরস্কের সেনারা।তুর্কি পরারাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আইএসের ওপর বোমা হামলার জন্য তুরস্ক যুক্তরাষ্ট্রকে তার দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে।কভুসগলু জানান, বর্তমানে তুরস্কের কাছে যে রকেট ব্যবস্থা আছে তা দিয়ে ৪০ কিলোমিটার দূরে আঘাত হানা সম্ভব। আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ব্যবস্থা নেয়া হচ্ছে তা তুর্কি ভূখণ্ড থেকে ৯০ কিলোমিটার দূরে আইএসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা