,

অতর্কিত হামলা ঠেকানোর কৌশল খুঁজে পাইনি: ইনু

 

Enu-----20131124134048বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্বীকার করেছেন যে জঙ্গীদের অতর্কিত সন্ত্রাসী আক্রমণের কৌশল মোকাবেলার উপায় তারা এখনো খুঁজে পাননি। এটিকে তিনি দেশকে অস্থিতিশীল করার জন্য বিরোধীদের চক্রান্ত বলে বর্ণনা করেন।বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, “গোপন সন্ত্রাসী কার্যকলাপ থামাতে অনেক সময় লাগে। আপনি ইউরোপের কথা বলেন, আমেরিকার কথা বলেন, তারাও কিন্তু গোপন আক্রমণ ঠেকাতে পারছে না। তারা তো আমাদের চেয়ে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা। এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা।”

 

 

বাংলাদেশে দুজন সমকামী অধিকার কর্মীকে হত্যার সর্বশেষ ঘটনার পর হাসানুল হক ইনুর কাছে বিবিসির প্রতিবেদক জানতে চেয়েছিলেন, এসব হামলা সরকার বন্ধ করতে পারছে না কেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের ব্যর্থতা রয়েছে কি?এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এখানে পুলিশের কোনো ব্যর্থতা দেখছি না। বরং জঙ্গিদের অতর্কিত সন্ত্রাসী আক্রমণের কৌশল মোকাবেলার উপায় এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা কেন, পৃথিবীতে কেউ খুঁজে পায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা