,

ভারতে চীনা মোবাইল আমদানিতে নিষেধাজ্ঞা

photo-1461689440প্রযুক্তি ডেস্ক : চীনা মোবাইল সেট আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ভারত। দেশটির কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ আজ মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন, চীন থেকে বিশেষ কিছু মোবাইল ফোন আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, চীন থেকে আসা অধিকাংশ ফোনেই সঠিকভাবে আইএমইআই নম্বর থাকে না এবং অন্য নিরাপত্তারও ঘাটতি থাকে ওই ফোনসেটগুলোতে। তাই চীন থেকে এ ধরনের ফোন আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া চীন থেকে দুগ্ধজাত পণ্য, স্টিলজাত কিছু সামগ্রী আমদানিও নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। লোকসভায় নির্মলা সীতারমণ বলেন, ‘সামরিক এবং কূটনৈতিক দিক থেকে সমস্যা থাকলেও কোনো দেশ থেকে সম্পূর্ণরূপে আমদানি নিষিদ্ধ করা যায় না। কারণ বাণিজ্য এখন বৈশ্বিক নিয়মের বেড়াজালে বাঁধা।’

ভারতের বাণিজ্যমন্ত্রী আরো জানিয়েছেন, চীনের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি বাড়ছে। ২০১৫-১৬ বর্ষে (ফেব্রুয়ারি-এপ্রিল) ভারত ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪৮.৬৮ বিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা