,

কেটে ফেলা হচ্ছে দাউদ ইবরাহিমের দুই পা!

dowd_110766আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মাফিয়া ডন দাউদ ইবরাহিমের দুই পা কেটে ফেলা লাগতে পারে। ভারতের একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বেশ কিছু দিন আগে দুই পায়ে গুরুতর আঘাত লেগেছিল দাউদের৷ দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক উচ্চ রক্তচাপ ও মাত্রাতিরিক্ত সুগারে ভুগছেন তিনি৷ সেজন্য পায়ের চোট মারাত্মক আকার নিয়ে গ্যাংগ্রিন হয়ে যায়৷ শক্তিশালী ইঞ্জেকশনেও গ্যাংগ্রিন প্রতিরোধ করা যায়নি৷ পচন দ্রুত গোটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করায় ডনের জীবন এখন সংকটের মুখে৷ সেজন্য চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন, তার দুটো পা-ই কেটে বাদ দিতে হবে৷ না হলে দাউদকে বাঁচানো যাবে না৷ তবে দাউদের ঘনিষ্ঠজনদের বক্তব্য, এটাও ডনকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবগুলোর একটি। দাউদ সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

জানা গিয়েছে, পাকিস্তানের লিয়াকত ন্যাশনাল হাসপাতাল এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের কিছু চিকিৎসককে সম্প্রতি দেখা যায় করাচির ক্লিফটন এলাকায় দাউদের বাড়ির কাছে। এর পরেই এই খবর ছড়িয়ে পড়ে। দাউদ ইবরাহিম আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ডন এবং ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। তিনি বর্তমানে পাকিস্তানে পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা