বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে ডিটক্সিফিকেশনে সাহায্য করে যে খাবারগুলো

18626-boroস্বাস্থ্য ডেস্ক : ডিটক্সিফিকেশন শরীর থেকে বর্জ্য পদার্থ ও টক্সিন বাহির করে দিতে সাহায্য করে। আপনাকে হালকা, তরতাজা ও সুস্থ রাখে। গরমের সময়ে এটা সবচেয়ে বেশি প্রয়োজন। শরীরকে তাৎক্ষণিকভাবে বিষমুক্ত করতে সাহায্য করে যে খাবারগুলো তা হল :

১। শশাঃ-
শরীর থেকে টক্সিন বাহির করে দিতে পারে শশা। শশাতে প্রচুর পানি থাকে বলে ইউরিনারি সিস্টেমের কাজকে উৎসাহিত করে। আধা কাপ শশার টুকরাতে ৮ ক্যালোরি থাকে।

২। লেবুঃ-
সাইট্রাস ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই শক্তিশালী যৌগটি এই ফলের খোসায় থাকে যা যকৃতের এনজাইমকে উৎসাহিত করে। লেবু ইউরিক এসিড ও অন্যান্য বিষাক্ত উপাদানকে দ্রবীভূত করে এবং শরীর থেকে বাহিরে নিক্ষেপ করে। তাই দ্রুত শরীরকে ডিটক্স করতে ১ গ্লাস লেবু পানি খান।

৩। পুদিনাঃ-
সুগন্ধের জন্য পুদিনা বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। খাদ্য হজমে সাহায্য করে এবং শরীরকে শীতল করে পুদিনা।

৪। চুনের পানিঃ-
আপনি হয়তো শুনেছেন যে, সকালে চুনের পানির সাথে মধু মিশিয়ে খেলে ওজন কমে। কিন্তু আপনি কি জানেন যে এটি একটি শক্তিশালী ডিটক্স পানীয়? এটি পরিপাক তন্ত্রকে উদ্দীপ্ত করে ও আন্ত্রিক পদার্থের সঞ্চালনকে উন্নত করে। এর মাধ্যমে ডিটক্সিফিকেশনেও সাহায্য করে।

৫। কাঠ বাদামঃ-
আপনি কি জানেন সারা সপ্তাহ অনেক বেশি পরিমাণে খাওয়ার ফলে আপনার লিভারের চারপাশে চর্বি জমে যা লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে? কিন্তু একমুঠো আমন্ড ঠিক এর বিপরীত কাজটাই করে। দ্যা জার্নাল অফ দ্যা ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, লিভার ক্যান্সারের ঝুঁকি ও ভিটামিন ই গ্রহণের মধ্যে একটি স্পষ্ট বিপরীত প্রতিক্রিয়া দেখা আছে – যারা ১৬ গ্রাম অথবা ১৫ টি আমন্ড খান তাদের লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি ৪০% কমে যারা এর চেয়ে কম খান তাদের চেয়ে।

৬। গ্রিনটিঃ-
পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গ্রিনটিতে যা ফ্রি র‍্যাডিকেলকে নিষ্ক্রিয় করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বাহির হয়ে যেতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান