,

‘কাউন্টি ক্রিকেটে’ ছাড়পত্র পাচ্ছে না মুস্তাফিজ

18619-mustafizস্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর ‘কাউন্টি ক্রিকেট’। মুস্তাফিজকে বিদেশে খেলার ছাড়পত্র (এনওসি) দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেটবোর্ড। মাত্র এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছেন মুস্তাফিজ। ইতিমধ্যেই বিশ্বক্রিকেটে সেনসেশন তৈরি করেছেন এই বাঁ-হাতি টাইগার কাটার।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত অভিষেকে প্রথমে নজরে আসেন মুস্তাফিজ। টি-২০ বিশ্বকাপের নিজের জাত চেনানোর পর আপাতত সানরাইজার্স হায়দরাদের হয়ে আইপিএল মাতাচ্ছেন তিনি। তাই গোটা বিশ্বের কাছে মুস্তাফিজ ম্যাজিককে আর বেশি উন্মোচন করতে নারাজ বাংলাদেশ।

অবাঞ্ছিত চোট, আঘাত যাতে মুস্তাফিজুরের ক্রিকেট কেরিয়ারে কোনো প্রভাব না ফেলতে পারে সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সে দেশের ক্রিকেট কর্তারা। আপাতত নিজেদের এই অমূল্য সম্পদ সুরক্ষার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।

চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাদের হয়ে ৫ ম্যাচে ৭ উইকেট। সর্বশেষ ম্যাচে চার ওভারে মাত্র ৯ রানে ২ উইকেট, ১টি মেডেন ওভারসহ ১৭টি ডট বল। পুরস্কার স্বরূপ জুটেছে ম্যান অব দ্য ম্যাচের শিরোপা। স্বভাবতই, এই মুহূর্তে মুস্তাফিজ পেতে বেশ উৎসাহী ইংলিশ কাউন্টি ক্রিকেট টিম সাসেক্স।

আইপিএল শেষে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। কথা ছিল এমনটাই। প্রতীক্ষার প্রহর গুণছিলেন সাসেক্সের অধিনায়ক লুক রাইটও। তবে বেঁকে বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, মুস্তাফিজের পেশি এখনো তেমন সুগঠিত নয়।

তার উপর এরমধ্যেই মাত্র এক বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দুবার চোট লেগে ৯টি আন্তর্জাতিক ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। কাটার ডেলিভারিতে জোর দিলে এখনো পুরনো ব্যথাটা মাথা চাড়া দিয়ে ওঠে। এই সমস্যার জন্য তাকে বিশ্রাম দিয়ে দিয়ে ম্যাচ খেলানোর পরামর্শ আগেই দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস।

চার দিনের ম্যাচ খেলার অনুমতি দিয়ে মুস্তাফিজ বড় ধরনের বিপদে ফেলার পক্ষপাতী নন এই চিকিৎসক। ইংলিশ কাউন্টি ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে তাই মুস্তাফিজকে এনওসি দিতে নারাজ বিসিবি। প্রয়োজনে সাসেক্সকে শর্ত দেওয়ার কথাও পর্যন্ত ভাবছে বিসিবি।

আগামী অক্টোবরে বাংলাদেশে খেলতে আসছে ইংল্যান্ড ক্রিকেট টিম। বিসিবি চাইছে না, তার আগেই মুস্তাফিজের বোলিংয়ের সঙ্গে সঙ্গে অভ্যস্ত হয়ে যান ব্রিটিশ ব্যাটসম্যানরা।

পাকিস্তান সুপার লিগে খেলতে ছাড়পত্র না দিয়ে মুস্তাফিজের আর্থিক ক্ষতি পুষিয়ে দিয়েছে বিসিবি। ইংলিশ কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজকে খেলতে না দিলে তার আর্থিক ক্ষতিপূরণের বিষয়টিও মাথায় রেখেছে বিসিবি।

মুস্তাফিজকে সীমিত ওভারের ম্যাচ খেলতে অনুমতি দিতে বিসিবির পক্ষ থেকে আপাতত কোনো বাধা নেই। কাউন্টি ক্রিকেটে খেলতে মুস্তাফিজ এনওসি না পেলে ঢাকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব মোহামেডান বোধহয় একটু বেশিই খুশি হবে। আইপিএলের পর প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলোতে মুস্তাফিজকে পেয়ে যাবে ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে