,

সিসিটিভি ফুটেজে জুলহাজ-তনয়ের ‘খুনিরা’ (ভিডিও)

549a4c9151ca0758e51a6cc9ac37005f-571f7db597ddf-400x224রাজধানীর কলাবাগানের নিজ বাড়িতে সোমবার বিকেলে চাপাতির কোপে নিহত হন মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাস মান্নান। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক খুন হওয়ার একদিন পরের এই ‘কিলিং মিশনে’ এখনো পর্যন্ত পাওয়া তথ্যমতে পাঁচজন সরাসরি অংশ নেন। মিশন শেষ করতে তারা সময় নেন পাঁচ মিনিট।
যে বাসায় খুন হয়েছেন জুলহাজ, তার পাশের বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণকৃত ফুটেজ হাতে এসেছে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর। আর এতে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দৃশ্যমান। তদন্ত কর্মকর্তাদের ধারণা, সন্দেহজনক ওই ব্যক্তিরাই এ হত্যাকা-ের সঙ্গে জড়িত।
বিকেল ৫টা ৫৯ মিনিট ১ সেকেন্ডের ফুটেজে হাতে ব্যাগ থাকা একজনকে দেখা যায়। এর মাত্র ৫ সেকেন্ড পরেই তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়, তাদের কাঁধেও ছিল ব্যাগ। তার কয়েক সেকেন্ড পর আরো একজন দৌড়ে পালায়। এরমাঝে মোটরসাইকেলেও একজনকে দেখা গেছে। তবে মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তির সঙ্গে অপর পাঁচজনের কোনো সম্পর্ক আছে কি না ভিডিও থেকে তা নিশ্চিত হওয়া যায় না।
সন্দেহজনক এই গতিবিধির মাত্র ৩০ সেকেন্ড আগেই জুলহাজের বাসার পাশ দিয়ে কলাবাগান থানার একটি গাড়িও যেতে দেখা যায়। ওই গাড়ি থেকেই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মমতাজ এক দুর্বৃত্তকে জাপটে ধরলে তিনি ব্যাগ ফেলে মমতাজকে কুপিয়ে পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা