,

হিলারির মন্ত্রিসভার অর্ধেকই হবেন নারী

 

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের দৌড়ে এগিয়ে থাকাদের একজন হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার মন্ত্রিসভার অর্ধেকই হবেন নারী।সোমবার রাতে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখার সময় এ কথা বলেছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তিনি বলেন,‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি যে মন্ত্রিসভা গঠন করব, সেখানে ৫০ ভাগই হবেন নারী সদস্য।’ মঙ্গলবার দেশটির পূর্ব উপকূলীয় ৫টি অঙ্গরাজ্য মেরিল্যান্ড, ডেলাওয়্যার, পেনসিলভানিয়া, কানেকটিকাট ও রোহদে দ্বীপে প্রাইমারির আগে তিনি এ কথা জানিয়েছেন।

151114-debate-cbs-clinton6.jpg.CROP.promo-xlarge2

প্রার্থিতা বাছাইয়ে লড়াই ডেমোক্রেট দলের হয়ে লড়ছেন হিলারি। এতে তারই জয়ের সম্ভবনা বেশি। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য প্রার্থী হওয়ার সুযোগ পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। ওই নির্বাচনে জয় পেলে দেশের প্রথম নারী প্রেসিডেন্টও হবেন তিনি।নিজের আগামী মন্ত্রিসভা সম্পর্কে তিনি আরো বলেন, আমি আমার জনজীবনের অনেকটা সময় নারী অধিকার ও মানবাধিকারের পিছনে ব্যয় করেছি। কিন্তু আমি মনে করি, এই ক্ষেত্রে আমাদের আরো অনেক অগ্রগতি বাকি আছে।’ উদাহরণ হিসেবে তিনি সে দেশে পুরুষ ও নারী শ্রমিকদের মজুরি বৈষম্যের কথাটি তুলে ধরেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি মজুরি সমতা নিয়ে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা