,

কালো কাপড় মাথায় বেঁধে নার্সদের মিছিল

 

 

নিজস্ব প্রতিবেদক : মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত নার্সরা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে নার্সরা মিছিল বের করে কদম ফোয়ারা ঘুরে পল্টন মোড়ে যান। সেখান থেকে আবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসে মিলিত হন।প্রেসক্লাবের সামনে এসে নার্সরা আবার অবস্থান কর্মসূচিতে বসে পড়েন।
Picture91461656474
মিছিলে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসেইন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি বাজীব বিশ্বাস ও মহাসচিব নাহিদা আক্তার উপস্থিত ছিলেন।গত ২৮ মার্চ পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। তার প্রতিবাদে ও বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ৪ এপ্রিল থেকে নার্সরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা