,

টিআইবির উদ্বেগ কালো টাকা বৈধতার দাবিতে 

 

 

নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরের বাজেটে কালো টাকাকে বৈধতা প্রদানের সুযোগ অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি উত্থাপনে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।একইসঙ্গে এ অসাংবিধানিক, অনৈতিক এবং বৈষম্য সৃষ্টিকারী সুযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

tib1461666565
মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কালো টাকাকে বৈধতা প্রদান সংবিধানের ২০(২)ধারার সঙ্গে সাংঘর্ষিক। এই চর্চা সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থী এবং আর্থিক অনিয়মের প্রসারে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক। অবৈধপথে উপার্জিত অর্থ বৈধ করার সুযোগ প্রদান নৈতিক অবক্ষয়কে প্রশ্রয়ের দৃষ্টান্ত। এ ছাড়া দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটিও প্রমাণিত যে, এই জাতীয় অসাধু চর্চার ফলে দেশের অর্থনীতি মোটেও উপকৃত হয় না। বরং কালো টাকাকে বৈধতা প্রদান দুর্নীতি সহায়কমহল কর্তৃক সরকারের নীতি কাঠামোর অযাচিত প্রভাব বিস্তারের বিব্রতকর দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের অনৈতিক দাবির কাছে নতি স্বীকার করে আসন্ন বাজেটে উল্লিখিত সুবিধা প্রদান করা হলে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০২১, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে বিধৃত নিজস্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে। কালো টাকা বৈধতা দেওয়ার সুযোগ চিরতরে বন্ধ করার সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে সরকার জনগণের আস্থা অর্জনে এক ধাপ এগিয়ে যেতে পারে।’

তাই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা, উন্মুক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের অনৈতিক এবং বৈষম্য সৃষ্টিকারী সুযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে