,

‘সোচ্চার হোন ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে’

 
নিজস্ব প্রতিবেদক : ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।সোমবার সৌদি আরবে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভায় মুসলিম দেশগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান।প্রিন্সের স্মরণে রিয়াদে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে যোগ দিতে ২৪ থেকে ২৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রবিবার সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ এই সম্মেলন উদ্বোধন করেন।

1447047

 

বাহরাইনের উপপ্রধানমন্ত্রী, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, লেবাননের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ওআইসি ও আরব লীগের মহাসচিব এবং অন্যান্য অনেক দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সৌদি আরবের বাদশা সালমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘শিগগিরই রাষ্ট্রীয় সফরে’ বাদশা সালমান স্বাগত জানাতে চান বলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান।সফরে কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা