,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৪ পুলিশ আহত, অস্ত্র উদ্ধার

Dakat kader  (50) []নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জেলার শীর্ষ কুখ্যাত এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে পাইপগান, গুলি, রামদা, ছুরি। নিহত ডাকাতের নাম আবদুল কাদির (৩৫)। সে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার নোয়াব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সদর ও সরাইল থানায় ৬টি ডাকাতি, ১টি অস্ত্র, ২টি ধর্ষন মামলা রয়েছে। সদর থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন জানান, শীর্ষ ডাকাত কাদির বিরুদ্ধে উলে¬খিত মামলা ছাড়াও হবিগঞ্জের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আশুগঞ্জ, সরাইল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ডাকাতি শেষে বাড়ির নারীদের ধর্ষনের অভিযোগ রয়েছে। গত ৮ মার্চ রাতে কাদির সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এসময় তাকে চিনে ফেলায় যৌনাঙ্গে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় গৃহবধু এখনো চিকিৎসাধীন আছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, রাত ২টার সময় কুমিল¬া-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ সুহিলপুর মৌলভীহাটি এলাকায় পৌছলে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোঁড়ে। এসময় পুলিশও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় পুলিশ ২৫ রাউন্ড গুলি ছোঁেড়। এ ঘটনায় পুলিশ কন্সটেবল সোহেল রানা (২৬), রুবেল হোসেন (২৩), আলী হোসেন (৩৮), জুনায়েদ আলম (২৫) আহত হয়। পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে গুরুতর আহত ডাকাত কাদিরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৪টি রামদা, একটি ছোরা উদ্ধার করে। এ ঘটনায় এসআই আক্কাস বাদী হয়ে সদর থানায় ডাকাতির প্রস্তুতি, পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা