,

ছাগলের পেটে মানবশিশু!

18599-manobamarনিউজ ডেস্ক : ছাগলের বাচ্চা তো ছাগলই হয়। কিন্তু ভিন্ন ঘটনা দেখা গেল মালয়েশিয়ার জোহর রাজ্যে। সম্প্রতি ওই অঞ্চলে এক ছাগলের পেট থেকে যে বাচ্চাটি জন্ম হয়েছে, তা দেখতে অনেকটা মানবশিশুর মত। যদিও এটি আর জীবিত নেই। মানুষ সদৃশ্য ওই ছাগলছানাটিকে দেশের পশু দপ্তরকে দান করেছেন এর মালিক ইব্রাহিম বশির।

৬৩ বছরের ইব্রাহিম জোহর রাজ্যের কোটা তিঙ্গি জেলার ফেলদা এলাকার বাসিন্দা। গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তার পালিত মাদী ছাগলটির ঘরে ওই বাচ্চাটির জন্ম হয়। কিন্তু নবজাতককে দেখে তিনি তো অবাক!

এ সম্পর্কে স্থানীয় এক পত্রিকাকে ইব্রাহিম বলেছেন, ‘প্রথমে অদ্ভূত ওই ছাগলের বাচ্চাটিকে দেখে আমি থ হয়ে যাই। এর মুখ, নাক, ছোট ছোট চারটি পা এমনকি দেহের গঠনটি পর্যন্ত একটি মানব শিশুর মত। যদিও ওর গোটা শরীর হালকা বাদামী লোমে ঢাকা ছিল।’

এছাড়া এটির দেহের সঙ্গে কোনো নাড়িও সংযুক্ত ছিল না। তিনি গোয়ালঘরে যাওয়ার আগেই বাচ্চাটি মারা গিয়েছিল। তবে বাচ্চটি কি জন্মের আগেই মারা গেছে, না মৃত অবস্থায় এর জন্ম হয়েছে, সে বিষয়টিও স্পষ্ট নয়। তিনি মৃত ছাগলছানাটিকে বরফ দিয়ে একটি তাপ নিরোধক বাক্সে রেখে দেন।

অদ্ভূত ওই ছাগলের বাচ্চাটি দেখতে তার বাড়িতে প্রচুর লোকজন এসে ভিড় জমিয়েছিল। কেউ কেউ বিপুল অর্থের বিনিময়ে মৃত ছাগলছানাটি কিনেও নিতে চেয়েছিল। কিন্তু ইব্রাহিম তাদের প্রস্তাবে রাজি হননি। তিনি রোববার স্থানীয় পশুবিভাগে এটি দান করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে