,

পছন্দের গান না বাজানোয় আকমলের হাতাহাতি

1461648295স্পোর্টস ডেস্ক : ফয়সলাবাদের একটি বিচিত্রা অনুষ্ঠানে গিয়েছিলেন উমর আকমল। কিন্তু সেখানে গিয়ে বাঁধিয়ে বসলেন গন্ডগোল। পাকিস্তানের এই ব্যাটসম্যানের ওপর এখন ঝুলছে শাস্তির খড়্গ।

ঘটনাটার শুরুটা খুবই সামান্য কিছু থেকে। ফয়সলাবাদের অনুষ্ঠানটিতে নিজের পছন্দের একটি গান দ্বিতীয়বার বাজানোর অনুরোধ করেছিলেন আকমল। কিন্তু আয়োজকেরা তাঁর সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে খেপে ওঠেন এই ব্যাটসম্যান। উমরের সঙ্গে ছিলেন ক্রিকেটার বিলওয়াল ভাট্টি, আউইজ জিয়া, মোহাম্মদ নওয়াজ ও শহীদ ইউসুফ। আয়োজকরা যে তাঁদের পছন্দ বা চাওয়াকে গুরুত্ব দিলেন না, এটা নাকি পছন্দ হয়নি কারওরই। প্রথমে কথা-কাটাকাটি, সেখান থেকেই লেগে যায় হাতাহাতি। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে দ্রুতই এলাকা থেকে কেটে পড়েন আকমল ও তাঁর বন্ধু ক্রিকেটাররা।

এ ধরনের ঝামেলায় জড়িয়ে পড়া আকমলের জন্য নতুন কিছু নয়। অদ্ভুত সব বিতর্কে জড়িয়ে যায় তাঁর নাম। বছর চারেক আগে লাহোরের রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। নিজের বিয়ের অনুষ্ঠানেও পাঞ্জাব সরকারের আইন ভাঙায় পুলিশ আটক করেছিল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইমরান খানের কাছে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে নালিশ করেও খবরে এসেছিলেন।

ফয়সলাবাদের ঘটনাটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কানেও পৌঁছেছে। এ ব্যাপারে তদন্ত করেই আকমল ও অন্যান্য ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে, আকমল এ ঘটনার ব্যাপারে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘আমি সবাইকে আমার ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর অনুরোধ করছি। আমি যদি কোনো বেআইনি কিছু করে থাকি, তাহলে প্রশাসন আছেন, তাঁরা আমাকে গ্রেপ্তার করুন। এটা তো তাঁরা করতেই পারেন। এটা আমার ব্যক্তিগত জীবন। আমি একটা অনুষ্ঠান উপভোগ করতে গিয়েছিলাম। আমি তো খারাপ কিছু করি নি।’ সূত্র: জিয়ো নিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা