,

ব্যাট হাতে ঝড় তুললেন উপেক্ষিত নাসির

Nasirস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলবাগান ক্রীড়া চক্র।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। দলীয় ১৪৩ রানে লাহিরু আউট হয়ে যাওয়ার পর মাঠে নামের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত নাসির হোসেন।

মাঠে এসেই ঝড় তোলেন তিনি। মাত্র ৭৫ বলে খেলেন ৯৭ রানের এক ঝড়ো ইনিংস। যেখানে ১১টি চারের মারের পাশাপাশি ছিল ১ টি ছক্কার মার। অবশ্য ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। ৫০তম ওভারের পঞ্চম বলে জসিমউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে দেওয়ান সাব্বিরের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম রাউন্ডে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি তিনি। তবে বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী। ১০ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ২৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা