,

পুলিৎজার পেলেন আসামের সাংবাদিক সঙ্ঘমিত্রা

songo_mitra_11085আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, অনলাইন জার্নালিজম, সাহিত্য ও সঙ্গীতে সাফল্যের জন্য অন্যতম পুরস্কার পুলিত্জার পেলেন আসামের সাংবাদিক সঙ্ঘমিত্রা কলিতা।

লস অ্যাঞ্জেলস টাইমস টিমের সদস্য হিসেবে ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে তিনি ওই পুরস্কার জেতেন।

সঙ্ঘমিত্রা ও তার দল সান বার্নান্ডিনো হামলার তদন্তের জন্য এ পুরস্কার পান।

আসামের বাসিন্দা মহেশ ও নির্মলা কলিতার সন্তান সঙ্ঘমিত্রা কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের নিউ জার্সি ব্যুরোর চাকরি দিয়ে সাংবাদিকতার কেরিয়ার শুরু করেন তিনি।

নিউ ইয়র্কের সংবাদপত্র নিউজ ডে-তে ভারতীয় অর্থনীতি ও বিশ্ববাজারে ভারতের অবস্থান নিয়ে প্রতিবেদনের সিরিজ লিখে পরিচিতি পান তিনি।

২০০৩ সালে বেস্ট বিজনেস স্টোরি হিসেবে প্রকাশিত হয় তার বেশ কিছু লেখা।

শুধু সাংবাদিকতাই নয়, গল্পের বইও লিখেছেন সঙ্ঘমিত্রা। তিন উদ্বাস্তু পরিবারের কাহিনি নিয়ে লেখা তার বই সাবার্বান সাহিবস বেশ জনপ্রিয়।

বিদেশে দীর্ঘ দিন থাকা সত্ত্বেও এখনও দেশের মাটির প্রতি টান অনুভব করেন সঙ্ঘমিত্রা।

মূলত ইঞ্জিনিয়ার বা চিকিত্সক হওয়ার লক্ষ্যে বিদেশে পাড়ি দেয়া ভারতীয়দের কাছে সাংবাদিকতাকেও অন্যতম পেশার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে চান তিনি। সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা