বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেককে নিজস্ব নিরাপত্তাবলয় তৈরি করতে হবে : আইজিপি

1461658098নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, প্রত্যেকের নিরাপত্তাবোধ থাকতে হবে। নিজস্ব নিরাপত্তাবলয় তৈরি করতে হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা থাকবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
কলাবাগানের ঘটনা সম্পর্কে আইজিপি শহীদুল হক বলেন, হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত। খুনিরা অনেক দিন ধরে রেকি করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে।
হত্যাকাণ্ডে জঙ্গি-সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তারা এ ব্যাপারে এখনো নিশ্চিত নন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রতিটি অ্যাপার্টমেন্টে তারা সিসিটিভি লাগানোর জন্য অনুরোধ করেছেন, চিঠি দিয়েছেন। প্রত্যেক মহল্লার সমিতির সঙ্গে তারা বৈঠক করেছেন, সিসিটিভি লাগানোর জন্য তাদের অনুরোধ করেছেন। কিন্তু সবাই যদি সিসিটিভি না লাগায়, তা হলে তাদের বাধ্য করা যায় না। বাধ্য করতে হলে সরকারকে আইন করতে হবে।
আইজিপি বলেন, আমাদের প্রত্যেক ব্যক্তির সেন্স অব সিকিউরিটি থাকতে হবে। তার নিজের নিরাপত্তা, তার প্রতিবেশির নিরাপত্তা, এলাকার নিরাপত্তা- এটা শুধু আমরা ঘরে ঘরে পাহারা দিয়ে পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী পারবে না। নিজস্ব নিরাপত্তাব্যবস্থা, বলয় তৈরি করতে হবে। সেখানে আমাদের সহযোগিতা থাকবে। আমাদের সঙ্গে তাদের নিরাপত্তাকর্মী থাকবে। তাদের যে সোসাইটি থাকবে, তাদের সঙ্গে পুলিশের একটা সুসম্পর্ক থাকবে। প্রতিনিয়ত মিথস্ক্রিয়া থাকবে। তাদের পাশে আমরা থাকব। কিন্তু তাদের এগিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান