,

রাবি শিক্ষক হত্যায় আরো দু’জন গ্রেফতার

Rezaul-Karim-sidique20160426080055নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিহত শিক্ষকের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার তালঘড়িয়া ও খাজাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এরআগে এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমানকে আটক করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিন জনকে আটক করা হলো।

এবিষয়ে আরএমপির পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী তার নিজ গ্রামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না। সেসময় তিনি গানের স্কুল প্রতিষ্ঠাতে বিরোধীতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হান আলীকে (৩২) আটক করে নিয়ে আসা হয়েছে। অপর সন্দেহজন ভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রামের খাজাপাড়ার মাদ্রাসা শিক্ষক মুনসুর রহমানকে (৪৮) আটক করা হয়েছে। বর্তমানে তাদের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা