,

নাসিরনগরে নকল নবিসদের পূর্ণদিবস কলম বিরতি পালন

Nasirnagar Picture(NOKOL NOBIS)আকতার হোসেন ভুইয়া ॥ চাকুরি স্থায়ীকরণের দাবিসহ বকেয়া পরিশোধের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কলম বিরতি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন নাসিরনগর শাখার নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ৯টা থেকে বিকাল পর্যন্ত নাসিরনগর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কলম বিরতি পালন করা হয়। কর্মসূচিতে নাসিরনগরে ১১ জন নকল নবিশ অংশগ্রহণ করেন। এসোসিয়েশন জেলার ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহম্মদের সভাপতিত্ব কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল বাসার,সহসভাপতি মোঃ জিয়াউল হক,দুলাল দেব,দপ্তর সম্পাদক দুলাল মিয়া,প্রচার সম্পাদক আহমেদ আলী লিটন,হাবিবুর রহমান আসাদুল,আমিনুল ইসলাম,মহসিন মিয়া ও জাহানারা আক্তার প্রমূখ।

বক্তারা এক্সট্রা মোহরারদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মর্হার্ঘ্য ভাতা ও সরকারি যাবতীয় সুযোগ সুবিধাসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও সরকারি স্কেলভুক্তির জোর দাবি জানান। এ কর্মসূচি চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
এদিকে ধর্মঘটের ফলে সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা গ্রাহকগণ ভোগান্তির শিকার হন।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা