বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পরী আমি রাঙ্গাপরী’

pori moniবিনোদন প্রতিবেদক : আবারও বিজ্ঞাপনে কাজ করলেন চলচ্চিত্রের নায়িকা পরী মণি। সম্প্রতি তিনি কলকাতায় ‘রাঙ্গাপরী’ মেহেদির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। আগামী মাস থেকে টেলিভিশনে বিজ্ঞাপনটি প্রচার হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈনিক মিত্র।

এ বিষয়ে নায়িকা পরী মণি বলেন, ‘ছোট পর্দার প্রতি আমার এমনিতেই একটা দুর্বলতা কাজ করে। কারণ আমার যাত্রাটা শুরু ছোট পর্দা দিয়ে। অনেক বিজ্ঞাপনের অফার আসে, বিজ্ঞাপনের শুটিং করতে ভালোও লাগে। তবে পছন্দ হলেই শুধু বিজ্ঞাপনে কাজ করব। ‘রাঙ্গাপরী’ বিজ্ঞাপনটি আগামী মাস থেকে টিভিতে প্রচার করা হবে। বিলবোর্ডও টাঙানো হবে একই সময় থেকে।’

এই বিজ্ঞাপন পছন্দ হলো কেন জানতে চাইলে পরী বলেন, ‘যখন এই বিজ্ঞাপনের অফার এলো তখন মনে হলো মেহেদির বিজ্ঞাপনে কাজ করব না। কিন্তু গানের কথা শুনেই দুর্বল হয়ে গেলাম। গানের কথায় আছে যে ‘পরী আমি রাঙ্গাপরী’, শুনেই মনে হলো যে এটা তো আমাকেই মানাবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। কাজটি করে অনেক ভালোও লেগেছে। আশা করি দর্শক সুন্দর একটি বিজ্ঞাপন দেখতে পাবে।’

নির্মাতা সৈনক  মিত্রের সাথে কাজের অভিজ্ঞতা জানিয়ে পরী বলেন, ‘উনার সাথে এর আগে আমি সেন্ডেলিনা সোপের কাজ করেছি। যে কারণর আমাদের বোঝাপড়াটা আগে থেকেই ভালো ছিল। তিনি অনেক গুছানো কাজ করেন।’

চলচ্চিত্র ও বিজ্ঞাপনের কাজের মধ্যে পার্থক্য কী পেলেন, জানতে চাইলে পরী বলেন, ‘চলচ্চিত্র আর বিজ্ঞাপনের মধ্যে বড় পার্থক্যটা হচ্ছে সুন্দর একটা গল্প অনেক কম সময়ে বলতে হয়। আমার কাছে বিষয়টি দারুণ লাগে। সিনেমায় আমরা যখন গল্প দেখি, তখন দুই থেকে আড়াই ঘণ্টা সময় ধরে গল্পটি দেখি। কিন্তু এখানে মাত্র ত্রিশ মিনিটেই একটা গল্প উঠে আসে। প্রত্যেকটা ফ্রেম অনেক মেপে মেপে করা হয়। একটি শটের গুরুত্ব এখানে অনেক বেশি।’

বিজ্ঞাপনের জন্য ফটোশুটেও অংশ নিয়েছেন পরী। খুব শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে ও বিলবোর্ডে দেখা যাবে পরীর মুখ। নতুন এ বিজ্ঞাপনের কোরিওগ্রাফি করেছেন টালিউডের রাজদীপ দেব। এ কাজের বাইরে তিনি শাহনেওয়াজ শানুর পরিচালনায় ‘প্রেমের আগুন’ ছবির কাজ শুরু করেছেন। এ ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও মিশা সওদাগর। এ ছাড়া গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিতেও কাজ করছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান