,

জুলহাজ হত্যা তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

27428-johnkerryআন্তর্জাতিক ডেস্ক : সমকামী অধিকারকর্মী ও ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে যেকোনো পদক্ষেপে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে তার দেশ।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহত জুলহাজ মান্নানের নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের যেখানেই যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাঁদের পাশে থাকতে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন জন কেরি।

সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের বাসায় খুন হন জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু তনয়। জুলহাজ ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। পাশাপাশি সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনা করতেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা