,

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় ২ মামলা

julhasনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দু’জনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। সোমবার দিনগত রাতে কলাবাগান থানায় মামলা দুটি করা হয়। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

কলাবাগান থানার এসআই হাসান জানান, জোড়া খুনের ঘটনায় রাতে নিহত জুলহাস মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান ইমন একটি মামলা করেছেন। তিনি বলেন, অন্য মামলাটি করেছে পুলিশ। উভয় মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় ৩৫ উত্তর ধানমণ্ডির একটি বাসায় ঢুকে দু’জনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় বাধা দেয়ায় ওই বাড়ির প্রহরীকেও কুপিয়ে জখম করেছে তারা।

পালানোর সময় এলাকার লোকজন পিছু নিলে তারা গুলি ছোড়ে। আটকের চেষ্টা করায় এক পুলিশ সদস্যকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয়।

নিহতরা হলেন জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়। এদের মধ্যে জুলহাস মান্নান বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন।

হত্যাকাণ্ডের আগে সমকামীদের অধিকার নিয়ে পত্রিকা ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন।

জুলহাস আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিরও খালাতো ভাই ছিলেন।

রাতেই তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা