,

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

downloadআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (৪৫) এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানার পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন- কনস্টেবল রুবেল হোসেন (২৩), জুনায়েদ আলম (২৫), মো. আলী হোসেন (৩৮) ও সোহেল রানা (২৬)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, সোমবার রাতে একদল ডাকাত কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এসময় পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অজ্ঞাত ওই ডাকাত মারা যান। তএ ঘটনায় সদর মডেল থানা পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা