,

‘মিসাইলসহ রাশিয়া ক্ষমতায় বাংলাদেশের সমান’

 

 

আন্তর্জাতিক ডেস্ক : মিসাইলসহ রাশিয়া ক্ষমতার দিক থেকে বাংলাদেশের মতো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট। সম্প্রতি ডাইপ্রেস.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।ডাইপ্রেস.কমকে দেওয়া ওই সাক্ষাৎকারকে ইংরেজিতে অনুবাদ করে ছেপেছে রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া ইনসাইডার। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ওই সাক্ষৎকারে ম্যাডেলিনের মন্তব্যের অংশে বলা হয়, লোকজন রাশিয়া নিয়ে কথা বলতে আসলে আমি প্রায়ই চুপ থাকি। রাশিয়াকে সবসময়ই বিক্ষুব্ধ এবং উত্তেজিত বলে মনে হয়। দেশটি আসলে পরিচয় সংকটে ভুগছে। ৯০ এর পূর্বে মস্কোতে আমার সাথে এক লোকের কথা হয় যা আমি কখনোই ভুলব না। কথোপকথনের সময় তিনি বলেছিলেন, আমি খুবই লজ্জিত। আমরা সুপারপাওয়ার হয়েছি কিন্তু ক্ষমতার দিক থেকে এখন আমরা বাংলাদেশের মতো। পুতিন পরিস্থিতির সঠিক ব্যবহার করতে সক্ষম হয়েছেন। তিনি রাশিয়াকে পূর্বের গৌরব ফিরেয়ে দিতে সক্ষম হবেন বলেই আশা করছি।

medlin1

সাক্ষাৎকারে পুতিনের সফলতা, সিরিয়ায় রাশিয়ান সেনাদের উপস্থিতি, ক্রিমিয়া ও ইউক্রেন ইস্যু এবং রাশিয়ার অর্থনৈতিক সফলতা নিয়ে কথা বলেন ম্যাডেলিন।রাশিয়াকে নিয়ে ম্যাডেলিনের করা ‘বিরুপ’ মন্তব্যের বিষয়ে দেশটির বামপন্থী অ্যাক্টিভিস্ট এডুয়ার্ড লিমোনভের সাথে কথা বলে রাশিয়া ইনসাইডার। লিমোনভ ম্যাডেলিনের মন্তব্যের সমালোচনা করে বলেন, আমাদের দেশকে ছোট করার জন্য এমন মন্তব্য করেছেন তিনি। তার মন্তব্যের উপর কোনো যুক্তি না দিয়ে আমাদের উচিত একইভাবে তার উত্তর দেওয়া।এসময় লিমোনভ ম্যাডেলিনাকে কুৎসিত, বুড়ি ও বোকা নারী বলে মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা