,

উবার চালককে মারধরকারী সেই নারী চিকিৎসক বরখাস্ত (ভিডিও)

 

 
আন্তর্জাতিক ডেস্ক : উবার চালককে মারধর ও তার গাড়ি ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের মিয়ামি হাসপাতালের এক চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। অঞ্জলি রামকিসসন নামের ওই নারী চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত।ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে প্রশাসনিক ছুটিতে থাকা অবস্থায় ৩০ বছর বয়সী অঞ্জলির ওই ভিডিও ছড়িয়ে পড়ে। জ্যাকসন হেলথ সিস্টেমের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ওই চিকিৎসককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

indian-origin-woman20160425113847

মিয়ামি হেরাল্ড বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে বলছে, আবাসিক চিকিৎসক অঞ্জলি রামকিসসনকে জ্যাকসন হেলথ সিস্টেম কর্তৃপক্ষ অব্যাহতি দিতে যাচ্ছে।অঞ্জলি মিয়ামির ওই হাসপাতালে চার বছর ধরে নিউরোলজি বিভাগের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, উবার চালককে মারপিটের চেষ্টা করছেন এবং আঘাতও করেন। এরপর গাড়ির ভেতরে ঢুকে বিভিন্ন বস্তু বাইরে ছুড়ে মারেন। এছাড়া চালককে গালিগালাজ ও তাকে বাসায় পৌঁছে দিতে বাধ্য করার চেষ্টা করেন।এ ঘটনার পর ভারতীয় বংশোদ্ভূত ওই চিকিৎসক ক্ষমা প্রার্থনা করেন। এখন পর্যন্ত উবার চালককে মারধরের ওই ভিডিও সাত লাখ বার দেখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা