,

বাচ্চাকে কফ সিরাপ খাওয়ানোর আগে সাবধান!

full_426530483_1461490351স্বাস্থ্য ডেস্ক : কখনও কখনও আমরা নিজেরাই ডাক্তার হয়ে যাই। জ্বর, সর্দি, কাশি কিংবা পেটখারাপ হলে খুব তাড়াতাড়ি আমরা ডাক্তারের কাছে যাই না। নিজেরাই ওষুধ খেয়ে নিই। কিংবা চলে যাই কোনও ওষুধের দোকানে। দোকানদারকেই ডাক্তার মনে করে তার পরামর্শের ওষুধ খেয়ে নিই। বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় এই ভুলটা আমরা করে থাকি। আজকাল সব বাড়িতেই এমার্জেন্সি কিছু ওষুধ রাখা থাকে। বাচ্চার যদি কাশি হয়, তাহলে ডাক্তারের কাছে না গিয়ে কোনও কফ সিরাপ খাইয়ে দিই। কিন্তু এভাবেই নিজের সন্তানের কত বড় ক্ষতি করে ফেলছেন সেটা কি জানেন?

কিছুদিন আগেই কোরেক্স, ফেন্সিডিলের মতো বেশ কিছু কফ সিরাপকে ব্যান করে দেওয়া হয়েছিল। এর পরেও এখনও এই জাতীয় কিছু কফ সিরাপ বাজারে পাওয়া যাচ্ছে। আর আমরা না জেনে সেই কফ সিরাপই এনে বাচ্চাদের খাইয়ে দিচ্ছি। এবার থেকে বাচ্চাদের চিকিত্সকের পরামর্শ ছাড়াই কফ সিরাপ খাওয়ানোর আগে একবার ভালো করে ভেবে নেবেন। তার কারণ, কোডিন নামে এক প্রকার উপাদান থাকে এই সমস্ত বাজার চলতি কফ সিরাপে। এই সিরাপ খেলে বাচ্চাদের হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে।

এই ধরণের কফ সিরাপ ভারতে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও এই সমস্ত কফ সিরাপ অনেক ওষুধের দোকানেই পাওয়া যাচ্ছে। তাই বাচ্চাকে সুস্থ রাখতে হলে কখনওই চিকিত্সকের পরামর্শ ছাড়া দোকান থেকে কিনে কফ সিরাপ খাওয়াবেন না।জিনিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা