,

হেরেই চলেছে পাঞ্জাব

555স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে সোমবার রাতে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৫ রানে রোহিত শর্মারা হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। টুর্নামেন্টে মুম্বাইর এটি সাত ম্যাচে চতুর্থ জয়। অন্যদিকে ছয় ম্যাচে পাঞ্জাবের এটি পঞ্চম হার।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৯ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৮১ রান করেন পার্থিব প্যাটেল। তার ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কার মার। ৩৭ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৬৫ রান করেন রাইডু। এছাড়া বাটলার ২৪ ও পোলার্ড ১০ রান করেন। পাঞ্জাবের হয়ে মুহিত শর্মা তিনটি, প্যাটেল, জনসন ও সন্দ্বীপ নেন একটি করে ‍উইকেট।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৬৪ রান করে পাঞ্জাব। দলের হয়ে ৩৯ বলে ৫৬ রান করেন ম্যাক্সওয়েল (৫ চার ও এক ছক্কা)। ৩৪ বলে ৪৫ রান করেন মার্শ। ওপেনার ‍মুরালি বিজয় করেন ১৯ রান। বাকিদের কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বুমরাহ তিনটি, সাউদি ও ম্যাক্লেনাঘান দুটি করে উইকেট পান।

৮১ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার পার্থিব প্যাটেল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা